‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার দাবিতে শাবি শিক্ষক সমিতির কর্মবিরতির ডাক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার দাবিতে শাবি শিক্ষক সমিতির কর্মবিরতির ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ১১:২৮:২৬ পূর্বাহ্ন

‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার দাবিতে শাবি শিক্ষক সমিতির কর্মবিরতির ডাক


শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার দাবিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এর সাথে একাত্মতা ঘোষণা করে দুইঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষক সমিতি।

সোমবার(২৭ মে) রাতে সংগঠনের সভাপতি  অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আলমগীর কবীর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে মঙ্গলবার (২৮ মে ২০২৪) শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করেছে। 

পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক