গবাদিপশু আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এলএসডিতে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

* প্রাণিসম্পদ বিভাগের উদ্বেগ

গবাদিপশু আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এলএসডিতে

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০২:০০:৫২ পূর্বাহ্ন

গবাদিপশু আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এলএসডিতে


সিলেটে গবাদি পশুর মধ্যে একটি ভয়ংকর চর্মরোগের বিস্তার হচ্ছে। যার নাম লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি)। একসময় রোগটি আফ্রিকায় ছড়ালেও বর্তমানে বাংলাদেশে বিস্তার লাভ করেছে। এতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে গবাদি পশু। আর এমনি পরিস্থিতিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রাণিসম্পদ বিভাগ। অনুরোধ করেছে সতর্কতার।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, তীব্র দাবদাহে সিলেটে গরু, ছাগল, কুকুর বিড়ালসহ সব ধরনের প্রাণী কঠিন সংকটে আছে। হিটস্ট্রোকেও মারা যাচ্ছে এসব প্রাণী। আর এরই মধ্যে নতুন করে তাদের মাঝে উদ্বেগের মাত্রা বাড়িয়ে দিয়েছে বহিঃর্বিশ্বের পরিচিত ‘লাম্পি স্কিন ডিজিজ’। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন এ রোগেই এখন বেশি আক্রান্ত হচ্ছে প্রাণীগুলো। বিশেষ করে গত কয়েক দিনে তারা গরুর মধ্যে এই চর্মরোগের আধিক্য দেখতে পাচ্ছেন। এ রোগে আক্রান্ত গরুর গায়ে নানা ধরনের গুটি (টিউমার) জন্মায়। এসব গুটি পুরো শরীরে ছড়িয়ে পড়ে। অনেক সময় কোনো কোনো গরুর দেহে এই গোটা ফোটে রক্ত, পুঁজ বের হয়। ফলে গরু হাটাচলাও করতেও পারে না। সময়মতো সঠিক চিকিৎসা না হলে গরুর মৃত্যুও হতে পারে।

রোববার দুপুরে সিলেট নগরের মির্জাজাঙ্গালস্থ প্রাণিসম্পদ হাসপাতালে গিয়ে এ রোগে আক্রান্ত গরুর চিকিৎসা করতে দেখা যায়। শহরতলীর কান্দিগাঁও থেকে জেলা পশুসম্পদ হাসপাতালে মাঝারি আকৃতির একটি বাছুর নিয়ে আসেন আসমা বেগম। তিনি জৈন্তাবার্তাকে বলেন, ক’দিন আগে এই বাছুরের পায়ে নানা ধরনের গুটি উঠেছে। দুদিন হলো পায়ের গোড়ালির কাছে একটি গুটি ফেটেছে। যে কারণে ক্ষতস্থান দিয়ে পানি পড়ছে। পুঁজ ও রক্ত ঝরছে। যে কারণে তারা সিলেটের প্রাণিসম্পদ হাসপাতালে যোগাযোগ করেন। ফলে তাদের একজন চিকিৎসক আসমা বেগমের বাড়ি যান। তারা বাছুরটিকে দেখে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। এখানে আনার পর কয়েকজন চিকিৎসক নিশ্চিত হন গরুটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক জানান, এটির চিকিৎসা প্রয়োজন। চিকিৎসায় এ রোগ ভালো হবে। আতঙ্কের কিছু নেই। 

সিলেট জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. মাহবুব আলম জৈন্তাবার্তাকে বলেন, ‘লাম্পি স্কিন ডিজিজ’ মূলত দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে প্রথমে ধরা পড়ে। এরপর এশিয়ার বিভিন্ন দেশে ছড়ায়। বাংলাদেশে ছিল না। অতি সম্প্রতি আমরা লক্ষ্য করছি এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই কোথাও না কোথাও এ ধরনের রোগে প্রাণী আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি, দেখছি। এটি গবাদি পশুর জন্য একটি ভয়ংকর রোগ। যা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বেশি হারে এ রোগ ছড়ালে খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তবে হতাশ হওয়ার কিছু নেই। সময়মতো সঠিক চিকিৎসায় আক্রান্ত অনেক গরু সুস্থ হচ্ছে।

এ রোগ থেকে খামারিদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ নোংরা ময়লাযুক্ত স্থান থেকেই বেশিরভাগ গরু এ রোগে আক্রান্ত হয়। এই গরমে গরু ছাগল, কুকুর, বিড়ালকে পরিচ্ছন্ন পরিবেশে রাখা, দিনে দু’তিনবার গোসল করানো প্রয়োজন বলে অভিমত এই পশু বিশেষজ্ঞের। পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক না থাকলে খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন- এমন আশংকা সিলেট প্রাণিসম্পদ বিভাগের। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক