ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ ও গ্যাসহীন সিলেট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ ও গ্যাসহীন সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৩:৩৭:১৪ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ ও গ্যাসহীন সিলেট


দেশের উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমেল সিলেটে স্থল নিম্নচাপে পরিণত হয়। ঘূর্ণিঝড়ের কারণে সোমবার সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয় সিলেটে। যা মঙ্গলবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিলো।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার এবং খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় গ্যাসলাইন লিগেজ হয়ে গ্যাস সরবরাহও বন্ধ রয়েছে। এতে সিলেট নগরসহ পুরো বিভাগজুড়ে বিদ্যুৎ ও গ্যাস বিপর্যয় দেখা দিয়েছে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় সাড়ে তিন লাখ গ্রাহক সোমবার রাত থেকে বিদ্যুৎহীন রয়েছেন। তবে মঙ্গলবার দুপুরে বৃষ্টি থামার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন নেটওয়ার্কও ব্যাহত হচ্ছে। নেটওয়ার্ক না থাকায় জরুরী প্রয়োজনেও মোবাইলেও কল করা যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা।

গ্যাস অফিসের কর্মকর্তা জানান, অধিকহারে বৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি ঢুকে কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। অআমরা খবর পেয়ে সেগুলো সচল করার কাজ চালিয়ে যাচ্ছি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক