সিলেট ডিএসএ কাপ বাছাই দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সিলেট ডিএসএ কাপ বাছাই দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৪:৪০:৩৪ পূর্বাহ্ন

সিলেট ডিএসএ কাপ বাছাই দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও  সিলেট জেলার দাবা খেলোয়াড়গণের অংশগ্রহণে তিন দিনব্যাপি (২৫ হতে ২৭ মে ২০২৪) ‘সিলেট ডিএসএ কাপ বাছাই দাবা প্রতিযোগিতা-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় জেলা ক্রীড়া ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রাসেল হাসান উপস্থিত থেকে তাঁর বক্তব্যে দাবা খেলার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে আলোকপাত করেন এবং অত্যন্ত সুশৃ্খংলভাবে দাবা প্রতিযোগিতা আয়োজনের জন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে ও সিলেট জেলা দাবা উপ-কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়বৃন্দসহ প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি  সিলেট জেলার দাবা ডিসিপ্লিনকে আরো বিস্তৃতভাবে ছড়িয়ে দেয়ার ও প্রতিভাবান দাবা খেলোয়াড় তৈরির লক্ষ্যে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রাখার প্রত্যয়ে তথা  সিলেটের সুনামকে আরো গৌরবান্বিত করার জন্য স্কুল দাবা প্রতিযোগিতা আয়োজনের ধারা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি তিনি উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হোসাইন মোঃ আল জুনায়েদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা),  সিলেট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য ও কাউন্সিলর, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা দাবা উপকমিটির সহ-সভাপতি ভবেশ রঞ্জন রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন  সিলেট জেলা দাবা উপকমিটির সম্পাদক রাহাত তরফদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ নূর হোসেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আক্কাছ উদ্দিন আক্কাই, সিলেট জেলা দাবা কমিটির যুগ্ম-সম্পাদক মোঃ জাহিদুল আলম জাহিদ ও সদস্য পার্থ সারথী চৌধুরী, জয় ভট্টাচার্য্য, আরবিটর মোহাম্মদ খায়রুল আমীন, বিপ্লব নন্দী, ঋষিকেশ গোস্বামী, আসাদুজ্জামান আহাদ, চৌধুরী আব্দুল মোতাকাব্বির সাউকি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

উক্ত প্রতিযোগিতার বিজয়ীগণের তালিকা নিম্নরূপ :

চ্যাম্পিয়ন : মনির হোসেইন, ১ম রানার-আপ : মানস কুমার সাহা, ২য় রানার-আপ : জাহিদ সনাতন,

সেরা উদীয়মান খেলোয়াড় : সাফওয়ান স্বাধীন অর্জন।

উক্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী তিনজন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আগামী ০১ হতে ০৪ জুন ২০২৪ চারদিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিতব্য ‘৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এর প্রাথমিক পর্বে  সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির নির্দেশনা মোতাবেক সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অতি শীঘ্রই স্কুল দাবা প্রতিযোগিতা আরম্ভের উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম সকলের জ্ঞাতার্থে অবহিত করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক