‘দক্ষ সার্জারির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

‘দক্ষ সার্জারির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই’

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৭:৪৪:৩১ পূর্বাহ্ন

 ‘দক্ষ সার্জারির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই’

ছবি: নিজস্ব


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে সোমবার (২৭ মে) সকালে অনুষ্ঠিত হয়  “প্রথম টেম্পোরাল বোন ডিসেকশন কোর্স-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান।

নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. নূরুল হুদা নাঈম-এর সভাপতিত্বে এবং ফেইজ-বি রেসিডেন্ট ডা. অরূপ রাউতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের সম্মানিত পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হক এবং উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক এবং সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, উইমেন্স মেডিকেল কলেজ, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ এবং পার্কভিউ মেডিকেল কলেজ থেকে আগত নাক-কান-গলা বিভাগের ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা থকে আগত অটো-ল্যারিংগলোজীস্ট সোসাইটির সাধারণ সম্পাদক, দেশ-বরেণ্য অটো-লজিস্ট অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন, ক্যাডাভার বোন ডিসিকশন পরিচালনা করেন। তিনি হাতে-কলমে  অতি সূক্ষ্মভাবে প্রশিক্ষণার্থীদের দেখিয়ে এবং বুঝিয়ে দেন। 

প্রধান অতিথি অধ্যাপক ডা:শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, দক্ষ সার্জারির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এই জন্য অত্র হাসপাতালের নাক-কান-গলা বিভাগকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে ধন্যবাদ জানান। নাক-কান-গলা বিভাগের বিভিন্ন কর্মকান্ডের তিনি প্রশাংসা করেন এবং কক্লিয়ার ইমপ্লান্ট সফলতার সাথে সম্পন্ন করে যাচ্ছে উল্লেখ করে এই প্রোগ্রাম আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন টারশিয়ারী লেভেল হাসপাতালে এ রকম প্রশিক্ষণ আরো বেশী বেশী করে আয়োজন করা হলে দক্ষ ডাক্তার তৈরী হবে। এতে করে গরীব রোগীরা প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা সেবা পাবে।

এ পর্যন্ত ৬২ জন রোগীর কানে সফল কক্লিয়ার ইমপ্লান্ট প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান ইএনটি বিভাগের প্রধান ও কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রামের ডাইরেক্টর ডা. নূরুল হুদা নাঈম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কোর্স সমন্বয়কারী সহকারী অধ্যাপক ডা. কৃষ্ণ কান্ত ভৌমিক ও সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদী।

উল্লেখ্য, সিলেটে প্রথমবারের মতো এধরণের কানের সার্জারীর ওয়ার্কশপের  আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ৩ দিন ব্যাপী চলবে। 

উল্লেখ্য ৩ দিন ব্যাপি এই ওয়ার্কশপে রিসোর্চ পারসন হিসেবে অংশ গ্রহণ করবেন ঢাকা থেকে আগত বিএসএমইউ-এর অটোলজি ডিভিশনের প্রধান প্রফেসর ডা. এএইচএম জহিরুল হক, মিডফোর্ড-এর ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, জাতীয় নাক-কান-গলা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. জাকারিয়া সরকার।

লোকাল ফ্যাকালটি হিসেবে ডা. নূরুল হুদা নাঈম নাঈম স্যারের সাথে কাজ করবেন ডা. মো. শাহ কামাল, ডা. মখলেছুর রহমান শামীম, ডা. আব্দুল কাইয়্যুম, ডা. কৃষ্ণ কান্ত ভৌমিক, ডা. দেবাশীষ বসু, ডা. সৈয়দ নাফি মাহদী, ডা. এম নুরুল ইসলাম, ডা. মানস কান্তি সিংহ।

হাতে-কলমে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন ডা: আমজাদ হোসেন, ডা: রুপক, ডা: আরিফ, ডা. আব্দুল হাফিজ শাফি, ডা. জহিরুল ইসলাম, ডা. মাসুম বিল্লাহ, ডা: অরুপ রাউত, ডা. তারেক,  ডা. হাসান আতিক, ডা. রানা, ডা. অমিত, ডা. বিজন, ডা. ওসমান। প্রশিক্ষণার্থীরা নিজেরাও কানের সূক্ষ সার্জারির জন্য প্রশিক্ষণ নিবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক