স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে: মো. জালাল উদ্দিন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে: মো. জালাল উদ্দিন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৭:৪৮:৫৮ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে: মো. জালাল উদ্দিন


প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ পরিচালক মো. জালাল উদ্দিন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার মাধ্যমে স্মার্ট হতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদন্ড। সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা অর্জন করতে হবে।

“শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ মে) প্রাথমিক শিক্ষা অফিস সিলেটের আয়োজনে নগরীর সুবিদবাজারস্থ পিটিআই মাল্টিপারপাস অডিটরিয়ামে দিনব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই সিলেটের সুপার এ কে এম সাইফুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ১৩টি উপজেলার শিক্ষকবৃন্দ।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ১৩টি উপজেলা সহ পিটিআই অংশগ্রহণ করে। ১৩টি উপজেলা থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ১ম স্থান অধিকার করে সিলেট সদর, ২য় স্থান অধিকার করে বিশ্বনাথ, ৩য় স্থান অধিকার করে গোয়াইনঘাট।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক