ছবি : নিজস্ব
সিলেটের ওসমানীনগরে ২৭ মে সকাল থেকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপজেলার ৮ টি ইউনিয়নের হাজার হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এবং দমকা হাওয়ায় কাচা ঘরবাড়ির বেড়া, টিনের ছাউনি সহ গাছপালা উপড়ে ফেলেছে।
জানা যায়, উপজেলার সব কটি এলাকায় ২৪ থেকে ২৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকায় প্রায় প্রতিটি মানুষের মোবাইল যোগাযোগ সহ ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে । রেমালের ২৪ ঘন্টার অবিরাম দমকা হাওয়া ঝড় বাদলে উপজেলার গ্রামীণ জনপদের কৃষক কূলের উপর পড়ছে প্রভাব গরু, মহিষ, ছাগল,হাস-মোরগ সহ গৃহপালিত প্রাণীর খাদ্য সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন তারা। ঝড় পুরোপুরি থেমে গেলেও বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছেন পল্লীবিদ্যুতের কর্মীরা।
তরিক উল্লা বলেন, ৭৫ বছর বয়সে আমি বিরতিহীন এমন ঘুর্ণিঝড় দেখি নাই।
এবিষয়ে সিলেট পল্লিবিদ্যুৎ সমিতি ১ খাশিকাপন জোনাল অফিসের ডিজিএম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকার গাছগাছালী ভেঙ্গে লাইনের উপর পড়েছে। যার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সোমবার বিকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ লাইন পরিস্কার করে সরবরাহ দিতে প্রস্তুত।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার কালীনচর, বাংলা বাজার, নিজবুরুঙ্গা, প্রথমপাশা, কামারগাও, তিলাপাড়া, খন্দকার বাজার, উছমানপু,ঈশাগ্রাই তাজপুর সহ বিভিন্ন গ্রামে ঘরবাড়ি এবং ফলজ ও বনজ গাছগাছালী ভেঙ্গে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় শত কোটি টাকা। এদিকে ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে হাওয়র, নদী ও খাল- বিল পানিতে ভরে যাচ্ছে, বন্যার আশংকা করছে জনসাধারণ।
এম সি




