ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে সিলেট বিভাগের ১০টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। বিকাল ৪টা পর্যন্ত যথারীতি ভোটগ্রহণ চলবে।
সকাল থেকে সিলেটের বিভিন্ন জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ভোটার উপস্থিতি কম। এখন পর্যন্ত শান্তি পূর্ণ নির্বাচন চলছে।
ভোটগ্রহণ চলছে সিলেট বিভাগের ১০টি উপজেলার মধ্যে সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার; সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার; মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল; হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জে।
ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে কেন্দ্রে অবস্থায় নিয়েছেন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। নির্বাচনী আচরণি বিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছেন ইউনিয়ন প্রতি একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এলএইচ




