অটোরিকশা ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে পুলিশের যে পরামর্শ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

অটোরিকশা ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে পুলিশের যে পরামর্শ

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ১০:৩২:৩৭ পূর্বাহ্ন

অটোরিকশা ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে পুলিশের যে পরামর্শ


সিলেটে সিএনজিচালিত অটোরিকশা এখন মানুষের জন্য ভয়ঙ্কর একটি যানবাহন। কেননা প্রতিনিয়ত অটোরিক্সার ড্রাইভার কিংবা যাত্রী সেজে সিনতাই করছেন সিলেটের সাধারণ যাত্রীদের। ইদানীং ছিনতাইকারীর স্বীকার হয়ে অনেক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখছেন ছিনতাইকারী থেকে স্বীকার হওয়ার ঘটনা। 

এ বিষয়ে মঙ্গলবার (২৮ মে) সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন সিপন ‘OC Kotwali Smp’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ছিনতাইকারীদের থেকে রক্ষা পেতে কয়েকটি পরামর্শ দিয়েছেন।   

পরামর্শগুলো হচ্ছে- ১) সিএনজিতে (অটোরিকশায়) উঠার আগে নাম্বার প্লেইট দেখে উঠবেন। ২) অটোরিকশায় বসে চালক যদি ভাড়া বা ১০ টাকা  থাকলে দেন- এমনটা দাবি করে তবে কখনও দেবেন না। ৩) যে জায়গার কথা বলে উঠছেন কিছু দূর যেয়ে চালক যদি বলে- আমি এদিকে যাবো না তবে আপনি নেমে যান। অথবা আপনার সাথে বসা যাত্রীও যদি সুপারিশ করে তখনই গাড়িতে বসেই আপনার পকেট ও মানিব্যাগ চেক করবেন। ৪) এছাড়া আপনার সাথে গাঁ ঘেষে বসা অন্য যাত্রী থুথু বাহিরে ফেলছে বা গাড়ির চালক পারফিউম ব্যবহার করছে- তখনই আপনি সর্তক হয়ে যাবেন।

জানা যায়, ছিনতাইকারীদের ধরার জন্য মাঠে তৎপর রয়েছেন পুলিশ ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক