গোয়াইনঘাটে বৈরী আবহাওয়া ও বন্যার আশঙ্কায় প্রস্তুত ৫৬ টি আশ্রয় কেন্দ্র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বৈরী আবহাওয়া ও বন্যার আশঙ্কায় প্রস্তুত ৫৬ টি আশ্রয় কেন্দ্র

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ১১:১৪:৫০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বৈরী আবহাওয়া ও বন্যার আশঙ্কায় প্রস্তুত ৫৬ টি আশ্রয় কেন্দ্র


অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গোয়াইনঘাট এর সকল নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে গোয়াইনঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। গতকাল ২৮ মে সন্ধ্যা ৬ টার তথ্য অনুযায়ী গোয়াইন নদীর পানি বিপদসীমার ১.৫৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। (বিপদসীমাঃ ১০.৮২ মিটার, প্রবাহমানঃ ৯.২৭ )। উল্লেখ্য যে, সন্ধ্যার পর বৃষ্টিপাত কিছুটা কম হলেও রাত ১২ টার পর থেকে অনবরত মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

বৈরী আবহাওয়া ও বন্যার আশঙ্কা নিয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মূলক নির্দেশনাসহ ৫৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

বাড়িতে পানি ঢুকার সম্ভাবনা দেখা দিলে বাড়িতে অবস্থান না করে অবশ্যই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া।

পাহাড়ি,  টিলা এলাকায় ও এর পাদদেশে বসবাসকারীদের  অতিসত্ত্বর পাহাড় ধস ও মাটি ধসজনিত দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের নির্ধারিত নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

এছাড়া প্রতিটি ওয়ার্ডে জরুরি উদ্ধার কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত নৌকা প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। জরুরী প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নাম্বারে যোগাযোগ করে অবহিত করার জন্য বলা হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক