কানাইঘাটে ২ শ' পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ আজমল হোসেন কালা (৩৫)।
বুধবার (২৯ মে) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের দুয়ারীমাটি ব্রিজের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সড়কের বাজার থেকে একজন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ইয়াবা ট্যাবলেট নিয়ে সিলেট অভিমুখী সিএনজি গাড়ীতে যাচ্ছে জানতে পেরে। তাৎক্ষনিক ভাবে এস.আই পীযূষ চন্দ্র সিংহ চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করেন।
একপর্যায়ে সিএনজি গাড়ীতে থাকা যাত্রীবেশে মাদক ব্যবসায়ী আজমল পালানোর চেষ্টা করলে তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ২শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এবং পরে এস.আই পীযূষ চন্দ্র সিংহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পেশাদার মাদক ব্যবসায়ী আজমল হোসেন কালার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মাদকের বিরুদ্ধে কানাইঘাট থানা পুলিশ জোরালো অব্যাহত সব-সময় অব্যাহত রেখেছে।
এলএইচ




