গোয়াইনঘাটে নিম্নাঞ্চল প্লাবিত নির্বাহী কর্মকর্তার তদারকি অব্যাহত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নিম্নাঞ্চল প্লাবিত নির্বাহী কর্মকর্তার তদারকি অব্যাহত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০১:৫৮:০৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নিম্নাঞ্চল প্লাবিত নির্বাহী কর্মকর্তার তদারকি অব্যাহত


গোয়াইনঘাট উপজেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ টি ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারিঘাট-গোয়াইনঘাট সড়কের দুটি পয়েন্টে গোয়াইনঘাট-রাধানগর ও জাফলং সড়কের শিমুলতলায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বর্তমানে হাওরাঞ্চলের বাড়িঘরের মানুষ পানিবন্দী। রুস্তমপুর, লেংগুড়া, ডৌবাড়ি, নন্দিরগাঁও, পূর্ব ও পশ্চিম আলীরগাও, পশ্চিম জাফলং,  মধ্য জাফলংয়ে বন্যার পরিমাণ বেশি। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ ভলান্টিয়ারসহ আকস্মিক বন্যাজনিত দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

বুধবার (২৯ মে) দুপুরের তথ্য অনুযায়ী  গোয়াইনঘাট ব্রীজ পয়েন্টে পানির লেভেল ১০.১১ মিটার ( বন্যাসীমা: ১০:৮২) এবং সারি ঘাট পয়েন্টে পানির লেভেল ১২.৮৮ ( বিপদ সীমা: ১২.৩৫)। যা বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

গোয়াইনঘাটের ইউএনও মো: তৌহিদুল ইসলাম উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং সেলের অফিসারগণ ( পিআইও, কৃষি অফিসার, মৎস্য অফিসার, প্রাণিসম্পদ অফিসার) সহ জনপ্রতিনিধিদের নিয়ে বন্যা দুর্গত ও ঝুঁকিপ্রবণ এলাকা সমূহে সরেজমিনে  কার্যক্রম পরিচালনা করছেন।

যে সকল এলাকায় ঝুঁকি পূর্ণ ও প্লাবিত হতে পারে সে সকল এলাকার ঘরবাড়ি, বাজার ও দোকান সমূহ থেকে জানমাল নিরাপদে সরিয়ে নেয়ার জন্য স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

উপজেলার ১৩ টি ইউনিয়নে মোট ৫৬ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবণ প্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্রে জনগণকে  দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক