সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের একটি পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহত দুই শিশু সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গোউস উদ্দিনের মেয়ে ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।
জানা যায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পুকুর থেকে উদ্ধার করে গ্রামবাসী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুরের গাড়িতে করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন ।
বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী।
তাদের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলএইচ




