একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত, আটক ৫
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে জাল ভোটের চেষ্টা

একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত, আটক ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০২:১২:১৮ পূর্বাহ্ন

একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত, আটক ৫


সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন। ওই কেন্দ্রে কিছু লোক জাল ভোট দেওয়ার চেষ্টা করে ও কিছু ব্যালট ছিড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৫জনকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশের সদস্যরা। 

ঘটনাস্থলে কোন প্রার্থীর সমর্থকরা ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। 

তবে ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি প্রশাসন। 

এদিকে, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল প্রতীক), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক), আতাউর রহমান খান (টেলিফোন প্রতীক), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ প্রতীক), জামাল হোসেন (আনারস প্রতীক), আব্দুল বারী (দোয়াত কলম), গৌছ উদ্দিন (শালিক পাখি), জহির উদ্দিন (ঘোড়া), জাকির হোসেন সুমন (কাপ পিরিছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক