কেন্দ্রে অনিয়ম: ৩ সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

কেন্দ্রে অনিয়ম: ৩ সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০৩:৪৭:২২ পূর্বাহ্ন

কেন্দ্রে অনিয়ম: ৩ সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনের দুটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে তিনজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করেছেন রিটানিং অফিসার মোসা. শাহীনা আক্তার ।

তারা হলেন শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের  কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার  মিরা শীল ও অঞ্জন দেব এবং আরেক কেন্দ্র  হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশান্ত কুমার দেবকে । বুধবার (২৯ মে) সকাল আটটা থেকে ভোট গ্রহন শুরু হয়।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৪৪১ জন। এর মধ্য ১ লক্ষ ২৮ হাজার ৪৭১ জন পরুষ ও ১ লক্ষ ২৫ হাজার ৯৭০ জন মহিলা ভোটার।  ৮২ ভোট কেন্দ্রে ৫২২ বুথে ভোট প্রদান চলছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ( পুরুষ) ৪ জন ও ভাইস চেয়ারম্যান ( মহিলা) পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শহর এবং শহরতলীতে ভোট প্রদানের হার খুব কম। তবে চা বাগান এলাকার কেন্দ্রগুলোতে ভিন্ন চিত্র। 

শ্রীমঙ্গলে দুটি কেন্দ্রে অনিয়মের তিনজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে  নির্বাচনের রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার।

তিনি  বলেন, শ্রীমঙ্গল উপজেলায় ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হচ্ছে। তবে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। আমরা মনিটরিং করছি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক