জৈন্তাপুরে জেন্ডার সমতা,বাল্যবিবাহ এবং সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুর ২:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ ইউনিসেফ এর সার্বিক সহযোগিতায় ও সুশীলনের বাস্তবায়নের অনুষ্ঠিত আলোচনা সভাটি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ায় সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীলনের উপজেলা কো অর্ডিনেটর শেখ তরিকুজ্জামান তারেক। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশীলনের প্রজেক্ট কো অর্ডিনপটর মো আলমগীর মিয়া, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার তানভীর, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার শাহিদ মিয়া,১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, রাংপানি কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হাফিজ মুক্তার আহমেদ, ইমাম সমিতির সভাপতি মাওলানা শামসুজ্জামান, সুশীলনের কমিউনিটি মবিলাইজার নাজমীন বেগম, আব্দুর রহিম, ইস্রাফিল হোসেন সহ অন্যান্যরা।
এলএইচ




