গোয়াইনঘাটে হু হু করে বাড়ছে বন্যার পানি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে হু হু করে বাড়ছে বন্যার পানি

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০৬:২৭:৫৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে হু হু করে বাড়ছে বন্যার পানি


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক সৃষ্ট বন্যায় উপজেলা ১৩ টি ইউনিয়নের হাওরাঞ্চল নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।কোথাও উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। হু হু করে বাড়ছে বন্যার পানি।মানুষের মাঝে দেখা দিয়েছে ২০২২ সালের বন্যার শঙ্কা। সারী গোয়াইন ও পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিঘাট থেকে উপজেলা সদরের সাথে ও জাফলং রাধানগর রাস্তার বেশ জায়গা পানির নিচে রয়েছে। সাধারণ মানুষের মাঝে বন্যার পানি দ্রুত গতিতে বাড়ায় অনেকটা ভীতি কাজ করছে। বর্তমান আগাম বন্যা মানুষকে স্মরণ করে দিচ্ছে ২০২২ সালের ভয়াবহ বন্যার নির্মমতা। এদিকে বন্যার পানি বৃদ্ধির পাওয়ায় পানিতে নিমজ্জিত গ্রামীণ রাস্তাগুলোতে সাধারণ মানুষ শিশু-কিশোররা মাছ শিকারের উৎসব মেতেছে। ঠেলা জাল ও তিনকোনা জাল দিয়ে পানির স্রোতে সড়কের উপর চলছে মাছ শিকার। কোমরে রয়েছে রশি দিয়ে পাতিল বাঁধা,মাছ ধরে পাতিলে রাখা হয়।কেউ কেউ আবার পাশে দাঁড়িয়ে মাছ শিকারের দৃশ্য উপভোগ করছেন।এমন দৃশ্য দেখা যায় উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোওরবাজার সাতাইন গ্রামের সড়কের পাশে।এছাড়াও উপজেলার বিভিন্ন জায়গায় বন্যার পানি বৃদ্ধি পেলে এমন মাছ শিকারের দৃশ্য দেখতে পাওয়া যায়। বন্যার পানিতে  রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে যাওয়ায় ভোগান্তির শেষ নেই। এ সময় সবাই ভোগান্তিতে থাকলেও শুধু মাছ ধরার মাঝে সবাই একটু নির্মল  আনন্দ খুঁজে পায়। তাই এলাকার ছোট বড় সবাই রাস্তার পাড়ে,বাড়ির উঠানে মাছ ধরার উৎসবে মেতেছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নুর রশিদ জানান, আবারও বন্যাকবলিত গোয়াইনঘাট সারী গোয়াইনঘাট রাস্তা অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন,আউশ বীজতলা,রোপাআউশ নিমজ্জিত। তিনি জানান বন্যার পানি বৃদ্ধির অবস্থা দেখে রাস্তার পাশে বাড়ির বন্যা কবলিত একজন কৃষক কেঁদে দিয়েছেন।গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,জাফলং, গোয়াইনঘাট ও সারিঘাট তিনটি পয়েন্টেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। নদীর পানিতে হাওরাঞ্চল প্লাবিত হওয়ার পর এখন ১৩ টি ইউনিয়নের রাস্তাঘাট ও ঘর-বাড়ি প্লাবিত হচ্ছে। সন্ধ্যার মধ্যেই বন্যা দুর্গত এলাকার জনগণকে আশয়কেন্দ্রে অবস্থান নিতে বলা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম উপজেলার  নিচু অঞ্চলের লোকজনকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান,যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে করে রাতের মধ্যে নিম্নাঞ্চলের সকল ঘরেই পানি উঠার আশংকা রয়েছে।তখন আর ঘর থেকে নিরাপদে বের হওয়ার সময় ও সুযোগ পাওয়া যাবে না। বৈরী আবহাওয়া ও বন্যার আগাম প্রস্তুতিতে ৫৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।সবাইকে যার যার নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে সময় সুযোগে নিরাপদে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এরএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক