ছবি: সংগৃহীত
সিলেটের বালাগঞ্জে একটি কেন্দ্রে ফল ঘোষণায় দেরি হওয়ার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হন। এ সময় পদদলিত হয়ে আহত হন আরও দুই জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ মে) বালগঞ্জে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাকশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাকশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেরি হওয়ার আনারস প্রাতীকে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ও কাপ পিরিচ প্রাতীকে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুরের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে একজন সমর্থকের গুলি লাগে। পদদলিত হয়ে আহত হন আরও দুই জন।
বালাগঞ্জ থানায় অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী, ব্যালট বাক্স আনার সময় এক প্রার্থীর সমর্থক পুলিশের উপর হামলা চালানের চেষ্টা করে। এসময় পুলিশ তাকে প্রতিহত করে।
এম সি




