সিলেটের ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সিলেটের ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ১০:৪৩:২৩ পূর্বাহ্ন

সিলেটের ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা

ছবি: সংগৃহীত


সিলেট জেলার তিন উপজেলা ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও বালাগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আবুল কাশেম পল্লব, মো. আনহার মিয়া ও আশফাকুল ইসলাম সাব্বির । বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রাত সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরিষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম পল্লব ২০ হাজার ১শ ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গৌছ উদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫শ ৬০ ভোট। তিনি লাউতা ইউপি'র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা।

এই নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫শ ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।

অপরদিকে, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে প্রার্থী সংখ্যা ছিলেন ১১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়েছেন। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ২০ হাজার ৮শ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচ প্রতীকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর পেয়েছেন ১৮ হাজার ৬শ ৮৬টি ভোট।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক