ফেঞ্চুগঞ্জে তিনটি পদেই নতুন মুখ!
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন

ফেঞ্চুগঞ্জে তিনটি পদেই নতুন মুখ!

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ১২:৪৫:৫৭ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জে তিনটি পদেই নতুন মুখ!

ছবি: নিজস্ব


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন বুধবার (২৯ মে) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোনো  ধরণের অপ্রতীকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। 

ভোট লড়াইয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ,পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই নতুন মুখ বিজয়ী হয়েছেন । তবে সকাল থেকেই বৃষ্টি থাকায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম।

ফেঞ্চুগঞ্জ উপজলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন  আসফাকুল ইসলাম সাব্বির , আনারস প্রতীক নিয়ে ১২ হাজার ১শত ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭শত ৭৭ ভোট , আব্দুল বাছিত টুটুল মোটরসাইকেল ৬ হাজার ৩৪, মোঃ জাহিরুল ইসলাম মুরাদ ঘোড়া ১৮৭৪, সুলতানা রাজিয়া দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট।

ভাইস চেয়ারম্যান পুরুষ  পদে মোঃ  জাহাঙ্গীর আলম মোজাহিদ  বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ,মাইক প্রতীক নিয়ে ১৪ হাজার ৮শত ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শহীদুর রহমান রুমান (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯শত ৯১ , দুর্জয় দাস রতন (উড়োজাহাজ) ৪ হাজার ৮শত ১ , মোসলেহ উদ্দিন আহমদ (তালা)   ৪ হাজার ৭শত ৬ ও সায়েমুল আরেফিন (বই) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮৯ ভোট ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ডালিয়া বেগম । হাঁস প্রতীক নিয়ে ১৮ হাজার ৬শত ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোহিনী বেগম (কলস) ৭হাজার ৮শত ৮১ ও ইয়াসমিন জাহান তাম্মী (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬শত ৪৯ ভোট ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক