শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ১২:৪৮:৩৬ অপরাহ্ন

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তার প্রতীক ছিল কাপ-পিরিচ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১০৩৪। ভানু লাল রায় ৫ হাজার ৭৯৩ ভোটে পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেব এর কনিষ্ঠ ছেলে ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট। এম এ রহিম নোমানী পেয়েছেন ১৫ হাজার ২৫১ ভোট এবং কেশব বাড়ই  ভোট পেয়েছেন ১৪ হাজার ১৪৩টি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন ৫০৭৩৩ ভোট  নির্বাচিত হয়েছেন।  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ভোট পেয়েছেন ৩৪৫০১ ও কবিতা দাশ ভোট পেয়েছেন ২৪১৮৮। 

বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবু তালেব তাদের বিজয়ী ঘোষণা করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক