জৈন্তাপুরে আকস্মিক পাহাড়ি ঢলে বসতভিটা হারিয়ে নিঃস্ব হারুণ মিয়া
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আকস্মিক পাহাড়ি ঢলে বসতভিটা হারিয়ে নিঃস্ব হারুণ মিয়া

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ০২:১৩:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আকস্মিক পাহাড়ি ঢলে বসতভিটা হারিয়ে নিঃস্ব হারুণ মিয়া

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে আকস্মিক পাহাড়ি ঢলে নদী ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন মটর সাইকেল মেকানিক হারুণ মিয়া (৩৮)। হারুণ মিয়া উপজেলার ১ নং লক্ষিপুর গ্রামের কালাই মিয়ার পুত্র।

এ ঘটনায় পাহাড়ী ঢলে নদীর পাড় ভেঙে সরাসরি হারুণ মিয়ার বসতভিটা সহ আসবাবপত্র সব নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা হারুণ ও তার স্ত্রী শিরিন কোনমতে ভাসমান একটি গাছের উপর ভর করে প্রাণে রক্ষা পান।

হারুণ মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার শিরিন কান্নাজড়িত কন্ঠ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, বুধবার (২৯শে মে) সন্ধ্যা থেকে আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে থাকে। এ সময় অতিবৃষ্টির কারণে তাদের বাড়ীর বিপরীতে রাংপানী নাপিতখাল নদীতে পানি বাড়তে থাকে। ওইদিন বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় তার স্বামী হারুণ মিয়া সন্ধ্যায় ওয়ার্কশপ বন্ধ করে বাড়ীতে চলে আসেন। 

ওইরাতে সাড়ে নয় ঘটিকায় নদীর পানি হঠাৎ সড়কের উপর দিয়ে তাদের উঠানে প্রবেশ করতে শুরু করলে তারা ঘরে পানি উঠবে এই ভেবে আসবাবপত্র গোছানো শুরু করেন। কিন্তু মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হঠাৎ মাটির রাস্তা ভেঙ্গে নদীর পানি দ্রূত গতিতে আঘাত হানে তাদের টিনের তৈরী ঘরে। মূহুর্তের ভিতরে সব লন্ডভন্ড করে ঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র ভাসিয়ে নিয়ে যায়। এ সময় হারুণ ও তার স্ত্রী শিরিন রাস্তার পাশে পড়ে যাওয়া একটি গাছ ধরে নিরাপদে উঠে আসেন। শিরিন বলেন ঘরের ভিতরে একটি মোটরসাইকেল, ফ্রিজ সহ সবকিছু মূহুর্তের মধ্য ভাসিয়ে নিয়ে গেছে। সেই সাথে গরু বিক্রির নগত ৯০ হাজার ছিলো সেটাও উদ্ধার করা সম্ভব হয় নি।আমরা এখন সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এ পাশাপাশি হারুণের পিডিবি থেকে প্রাপ্ত একটি সেচ পাম্প ও মিটারও ভেসে গেছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর আলম বলেন খবর পেয়ে সকালে লোকজন নৌকা নিয়ে হারুণের বাড়ীতে গিয়ে দেখি ভাসিয়ে নেয়া ঘরের টিনের চালা ও ঘরের অন্যান্য অংশ পানিতে ছিন্নভিন্ন হয়ে ভাসছে।বর্তমানে হতদরিদ্র হারুণের পূর্ণবাসনের জন্য প্রসাশনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক