সিলেটে বন্যায় ৫টি উপজেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা, বিতরণ করা হয়েছে শুকনো খাবার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সিলেটে বন্যায় ৫টি উপজেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা, বিতরণ করা হয়েছে শুকনো খাবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ০৩:৪৭:৪৩ পূর্বাহ্ন

সিলেটে বন্যায় ৫টি উপজেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা, বিতরণ করা হয়েছে শুকনো খাবার

ছবি: সংগৃহীত


সিলেটে বন্যা দুর্গত পাঁচ উপজেলায় বিতরণের জন্য শুকনা খাবার, চাল ও নগদ টাকা  উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত থেকে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার বাসিন্দারা অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে পানি বন্দি হয়ে পড়েন। এতে অনেকেই ঘড়-বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।

বৃহস্পতিবার দুপুরে বন্য দুর্গতদের জন্য সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সিলেটের পাঁচটি উপজেলার প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ওমর সানী আকন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট পাঁচটি উপজেলা গায়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার বন্যা দুর্গত বাসিন্দাদের জন্য এক হাজার বস্তা শুকনো খাবার, ৭৫ মেট্রিক টন চাল ও নগদ আড়াই লাখ টাকা ত্রাণসামগ্রী হিসেবে উপবরাদ্দ প্রদান করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব উপজেলায় আরও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এদিকে ঘূর্ণিঝর রেমালের প্রভাবে সিলেটে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে পানি বন্দি হওয়া বাসিন্দাদের আশ্রয়ের জন্য সিলেটে ৫টি উপজেলায় মোট ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ৫৬টি, জৈন্তাপুর উপজেলায় ৪৮টি, কানাইঘাট উপজেলায় ১৮টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৩৫টি ও জকিগঞ্জ উপজেলায় ৫৮টি আশ্রয়কেন্দ্র রয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক