জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ০৫:৩৯:০৯ পূর্বাহ্ন

জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে প্রলয়ঙ্কারী বন্যায় বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ৩০শে মে) দূপুর ২:০০ ঘটিকায় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত লক্ষিপুর ১নং ও ২নং গ্রামে বন্যার পানিতে আটকে পড়া বানভাসি মানুষের মাঝে ইন্জিন চালিত নৌকা দিয়ে বাড়ী বাড়ী গিয়ে  রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)।  এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার শাহিদ মিয়া ও উপ পরিদর্শক মুহিবুর রহমান সহ পুলিশের টিম।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, এমন আকস্মিক বন্যায় বর্তমানে কয়েক হাজার মানুষ পানি বন্দি। বুধবার গভীররাতে পাহাড়ী ঢলের পানি মানুষের বসতবাড়ীতে প্রবেশ করলে তাদেরকে গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজে নিয়োজিত ছিলো পুলিশ সহ অন্যান্যরা। 

বৃহস্পতিবার পানি কিছুটা কমে এলে অনেকে বাড়ী ফিরতে শুরু করেন আবার কেউ কেউ পানির সময় বাড়ীতে ঝুঁকি নিয়ে অবস্থান করছিলো। এই মুহুর্তে পানি কমার সাথে সাথে বন্যার্ত মানুষের আহারের ব্যবস্হা নিশ্চিত করাই সবচেয়ে দরকার। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক  জৈন্তাপুর মডেল থানা বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে এবং সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক