সিলেট সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সিলেট সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ০৬:৪৬:২৭ পূর্বাহ্ন

সিলেট সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

ছবি : নিজস্ব


আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যগণ মোতায়েনকৃত দেশে ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ করেছেন ও বীরত্বপূর্ণ অবদান রেখেছেন, তা সম্মান করা ও স্মরণীয় করার লক্ষ্যে বিশ্বব্যাপী ২০০৩ সাল হতে ২৯ মে তারিখে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হয়ে আসছে।

এই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগ কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তে সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৪ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সকালে সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।

প্রধান অতিথি তার বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বীরত্বের কথা উল্লেখ করে বলেন, ‘ছত্রিশ বছর ধরে শৃংখলা, সততা, সামরিক পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, আনুগত্য, সাহসিকতা, পেশাদারিত্ব, কর্তব্য নিষ্ঠা এবং স্থানীয় জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন, মানুষকে আপন করে নেওয়ার প্রবণতা এবং অভিজ্ঞতার বাস্তব প্রয়োগের ফলে আজ বাংলাদেশের শান্তিরক্ষীগণ বিশ্ব শান্তি রক্ষায় আদর্শ হিসাবে স্বীকৃত।

অনেক একাডেমিসিয়ানদের কাছে আলোচনায় বিষয়বস্তুও বটে। আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের শান্তিরক্ষীদের জাতিসংঘের মজ্জা বলে উল্লেখ করেছে।’ তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দূরদর্শিতা, সংবিধানের দিক-নির্দেশনা, মহামান্য রাষ্ট্রপতির অনুপ্রেরণা এবং প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব ও যোগ্য সামরিক কমান্ডারদের নেতৃত্বের ফলে বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের শান্তিরক্ষীদের আবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন প্রতিক‚লতা মোকাবিলা করে আজ আমরা বিশ্বের শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ক্ষেত্রে অন্যতম বৃহৎ শান্তিরক্ষী বাহিনীর আসনে অধিষ্ঠিত। দ্রুততম সময়ে শান্তিরক্ষী প্রেরণেও বাংলাদেশ দক্ষতায় পরিচয় দিয়েছে। উন্নত দেশের সেনাবাহিনী ও শান্তিরক্ষীদের সাথে কাজ করে বাংলাদেশ সক্ষমতার স্বাক্ষর রেখেছে। এ কারণে বাংলাদেশ শান্তিরক্ষীবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের অফিসারদের আন্তর্ভুক্তি নিঃসন্দেহে আমাদের জন্য আশাব্যঞ্জক ও গৌরবের একটি বিষয়। বিশ্বের শান্তিরক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেনা, নৌ, বিমান ও পুলিশবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী দেশপ্রেম, উঁচু মনোবল ও বিশ্বশান্তিতে অবদান রাখার প্রত্যয়ে বিরূপ পরিবেশে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম ঝুঁকিপূর্ণ জেনেও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সর্বোচ্চ ত্যাগের জন্য সদা প্রস্তুত।’ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সিলেট সেনানিবাস থেকে প্রেরণকৃত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ১৯৪৮ সাল হতে শান্তিরক্ষা কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ ১৯৮৮ সালের আগস্ট মাস হতে ইউএন ইরান-ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপের (ইউনিমগ) আওতায় আন্তর্জাতিক শান্তি প্রয়াসের সাথে সম্পৃক্ত হয়।

শান্তিরক্ষার এই সুমহান দায়িত্ব পালনকালে বিভিন্ন সমরে সশস্ত্র বাহিনী ও পুলিশের সর্বমোট ১৬৮ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং ২৬৬ জন সদস্য পঙ্গুত্ব বরণ করেছেন। জীবন উৎসর্গকারীদের সম্মান জানানোর উদ্দেশ্যে ৩০ মে (আজ) জাতিসংঘ সদর দপ্তরে ২০২৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় ৩৪টি দেশের নিহত ৬৪ জন শান্তিরক্ষীকে তাদের সর্বোচ্চ ত্যাগের জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক প্রদান করা হবে। উক্ত ৬৪ জন শান্তিরক্ষীদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১ জন সদস্য এবং ১ জন অসামরিক সদস্য (মোট ২ জন) আত্মোৎসর্গকারী এ পদক লাভ করেন।বিশ্ব শান্তি রক্ষার অনবদ্য অবদানের কথা স্মরণ করে প্রতিবছরের ন্যায় এ বছরও দিবসটি বিশেষ গুরুত্বের সাথে উদ্যাপন করা হয়।এ দিনটি উদযাপনে জাতিসংঘ ‘ঋরঃ ভড়ৎ ঃযব ভঁঃঁৎব, নঁরষফরহম নবঃঃবৎ ঃড়মবঃযবৎ’ বাক্যটিকে ¯েøাগান হিসেবে বেছে নিয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে সকালে সিলেট সেনানিবাসে উন্মুক্ত আকাশে পায়রা উন্মুক্তকরণ ও র‍্যালির মাধ্যমে ্#৩৯;চবধপবশববঢ়বৎ্#৩৯;ং ঈড়সসবসড়ৎধঃরড়হ্#৩৯; অনুষ্ঠিত হয়। যেখানে ১৭ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ; কমাড্যান্ট, এসআইএন্ডটি; অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজস্ব; পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বেসামরিক প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; জাতিসংঘের

বিভিন্ন সংস্থার স্থানীয় প্রতিনিধিবৃন্দ, শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণকারী অবসর প্রাপ্ত ও কর্মরত সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং র‍্যাব এর সদস্যবৃন্দ, স্কুল ও কলেজ থেকে আগত অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আত্মত্যাগী ও অকুতোভয় বীরদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য উপস্থিত সুধীজনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এছাড়াও পৃথিবীর সকল প্রান্তে নিয়োজিত শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করা হয়। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা অধিদপ্তরের অধীনে ১০টি দেশে/স্থানে ৪৯৭০ জন সেনা, ৩৫২ জন নৌ, ৪০৬ জন বিমান এবং ৩৬৪ জন পুলিশ সদস্যসহ মোট ৬০৯২ জন সামরিক ও পুলিশ সদস্য শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত আছেন। আঘাত, সংঘাত, ভয়ভীতি, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিক‚ল পরিবেশ, ভাষা, ধর্ম, বর্ণ ও সা¤প্রদায়িক বৈষম্যকে উপেক্ষা করে পেশাদারী মনোভাব নিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা শান্তিরক্ষায় অবদান রাখছেন। পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যরাও এই মহান কাজে অংশগ্রহণ করছেন; বলা যায় এর মধ্যে দিয়ে নারীর ক্ষমতায়নের বিকাশ ঘটছে। বর্তমানে সেনাবাহিনীর ৩৫৯ জন, নৌবাহিনীর ৮ জন, বিমানবাহিনীর ৬ জন এবং ১২০ জন নারী পুলিশসহ সর্বমোট ৪৯৩ জন নারী সদস্য জাতিসংঘের শান্তিরক্ষায় দায়িত্ব পালন করছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক