জৈন্তাপুরে বন্যায় ইউএনও রুমাইয়ার নির্ঘুম ছুঁটে চলা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বন্যায় ইউএনও রুমাইয়ার নির্ঘুম ছুঁটে চলা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ১১:১৩:০৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বন্যায় ইউএনও রুমাইয়ার নির্ঘুম ছুঁটে চলা

ছবি: নিজস্ব


স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা কিংবা প্লাবনের সাক্ষী হলো জৈন্তাপুর উপজেলাবাসী। বৃহস্পতিবার মধ্যরাতে আঘাত করা পাহাড়ি ঢলে এ বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও গবাদিপশুর সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। 

আজ শুক্রবার (৩১শে মে)। প্লাবনের মত পাহাড়ি ঢলের পানি দ্রুত আসে আবার দ্রুত চলে যায়। কিন্তু ঘাঁয়ের ক্ষত শুকিয়ে গেলেও দাগটা রয়ে যায় আজীবন। তদ্রূপ বন্যার পানি নেমে গেলেও ক্ষতির চিহ্ন যেমন বয়ে চলতে হবে জৈন্তাপুরবাসীকে কয়েকমাস তেমনি মহাপ্রলয়ঙ্কারী এই বন্যার সময় কিছু মানুষের বানবাসীদের রক্ষার্থে তাদের পাশে দাঁড়ানোর স্মৃতি প্রশংসিত হয়ে থাকবে জৈন্তাবাসীর নিকট যুগের পর যুগ।

এমনই এক ব্যাক্তি জৈন্তাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।  গত বৃহস্পতিবারের মহাপ্রলঙ্কারী বন্যায় মানুষদের নিরাপদে উদ্ধার ও খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানো এ রকম কিছু মানুষ যারা ২৪ ঘন্টা শ্রম দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এম লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহাদ উদ্দিন সাদ্দাম, চেয়ারম্যান ইন্তাজ আলি, ফখরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শ্রমিক সংগঠন, পেশাজীবি সংগঠন, জৈন্তাপুর মডেল থানা, আনসার ও ভিডিপি সহ সংশ্লিষ্টদের নাম উল্লেখযোগ্য। কিন্তু সবকিছু ছাপিয়ে সংকটময় এই মুহুর্তে সবচেয়ে বেশী যিনি আলোচনায় ছিলেন তিনি একজন নারী। তিনি আর কেউ নন তিনি হলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

গতকাল বৃহস্পতিবার রাত থেকে তিনি একটানা ২৪ ঘন্টা এই মহপ্রলয়ঙ্কারী  বন্যায় মানুষের জন্য বিরতিহীন ভাবে কাজ করে গেছেন। হঠাৎ যখন রাতে খবর আশে ওয়াপদা বেড়ী বাঁধে হাটিরগ্রাম পয়েন্ট ভাঙন সৃষ্টি হয়েছে তাৎক্ষণিক পুরো টিম নিয়ে ছুটে যান ফেরিঘাট এলাকায়। এ সময় স্হানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, নৌকার মালিক সবাইকে সাথে নিয়ে বেঁড়ীবাধ এলাকা থেকে মানুষকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ পর্যায়ে জনপ্রতিনিধি, স্হানীয় লোকজন উদ্ধার কাজে গণহারে যোগ দেয়। এ সময় সারারাত ফেরিঘাট একটি চায়ের দোকানে বেঞ্চে বসে উদ্ধার কাজ ও সামগ্র উপজেলার উদ্ধার তৎপরতা মনিটরিং করেন। 

ভোরের আলো ফোঁটার সাথে সাথে ছুটে চলেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে শুরু করেন ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার  প্রস্তুতকরণ।

বেলা এগারো ঘটিকায় জৈন্তাপুরে আসেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান। এ সময় জেলা প্রসাশকের সাথে লাখাখাল, তৈয়ব আলি কলেজ, বালিকা বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সহ বানভাসি মানুষের নিকট রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোবারক হোসেন ও এডিশনাল পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল উপস্থিত ছিলেন। 

দূপুর গড়িয়ে এলে ইউএনও রুমাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার ও শুকনো খাবার নিয়ে রাত অবধী ছুটি গেছেন। সেখানে গিয়ে আশ্রয় নেয়া মানুষের সাথে কথা বলেছেন এবং তাদের খোঁজ খবর নেন।

একজন মহিলা মানুষ হয়ে বন্যার্তদের পাশে এভাবে অবিরাম মানুষের কল্যানে কাজ করায় উপজেলায় সর্বমহলে প্রশংসনীয় হয়েছেন ইউএনও রুমাইয়া। এ সময় উদ্ধার কাজ চলা কালে তার ছবি দিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায়।

উপজেলা ছাত্রলীগ নেতা ও কনটেন্ট ক্রিয়েটর লোকমান হোসেন টুটুল লিখেছেন, এটা সবাই ডিউটি বলে দেখে, কিন্তু ডিউটি টাও ভিন্নভাবে করা যায় সেটাও জানি। মোরাল অব দ্যা স্টোরি ভবিষ্যত প্রজন্ম এমন উদার মনমানসিকতা নিয়ে বেড়ে উঠুক এ রকম একজন অফিসারকে দেখে এইটুকু প্রত্যাশা করি। আওয়ার ইউএনও।

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রাজ্জাক রাজা বলেন, বেঁড়ী বাধের ভাঙনের খবরে সিলেট থেকে গভীররাতে ফেরীঘাট আসি। এসে দেখলাম একজন নারী হয়েও কিভাবে সারাটি রাত মানুষকে উদ্ধারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন  তিনি। এ সময় মনে হলো আয়রণ লেডি উপাধী এতদিন শুনে এসেছি আজ বাস্তবে দেখলাম। 

বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল বলেন, রাত সাড়ে তিনটায় স্যারের ফোন পাই। তিনি বললেন দ্রুত দুই গাড়ী বালু বেঁড়ী বাধে পৌছানোর জন্য।পরে ভোর পাঁচটায় তা পৌছানো হয়। তিনি বলেন, চাইলে স্যার অফিসে বসেই ফোনের মাধ্যামে মনিটরিং কার্যক্রম চালাতে পারতেন। কিন্তু একজন নারী কর্মকর্তা হয়ে বন্যার সময় যে সাহসী কাজ করে দেখিয়েছেন তা খুবই প্রশংসনীয়। তিনি আরো বলেন, একটা সময় বদলিজনীত কারণে তিনি চলে যাবেন কিন্তু তার কথা জৈন্তাপুরের মানুষ মনে রাখবে যুগের পর যুগ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক