রেস্টুরেন্টের খাবারে বিষাক্ত চেলা, ইউপি সদস্যসহ তিন জন অসুস্থ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

রেস্টুরেন্টের খাবারে বিষাক্ত চেলা, ইউপি সদস্যসহ তিন জন অসুস্থ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৬:৩৫:২২ পূর্বাহ্ন

রেস্টুরেন্টের খাবারে বিষাক্ত চেলা, ইউপি সদস্যসহ তিন জন অসুস্থ


সিলেটের ওসমানীনগর উপজেলার বানিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে রাজভোজন রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে নিন্মমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার খেয়ে তিনজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে রাজভোজন রেস্টুরেন্টে সাদীপুর ইউনিয়নের দুই ইউপি সদস্যসহ তিনজন খাবার খেয়ে গুরুতর অসুস্থ হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন বলে জানা গেছে।

অসুস্থরা হলেন, সাদীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এহসাম উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারুল আক্তার এবং তাদের সাথে থাকা খছরুপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আব্দুল আলী। 

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কার্যলয় থেকে ফেরার পথে এহসাম উদ্দিন, পারুল আক্তার, আব্দুল আলী রাজভোজন রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে খাবার খাওয়া অবস্থায় মুগ ডালের মধ্যে একটি (চেলা) কীট পতঙ্গ দেখতে পান। সাথে সাথে তারা অসুস্থ হয়ে পড়েন।  

ইউপি সদস্য এহসাম উদ্দিন জানান, ন্মিমানের অস্বাস্থ্যকর খাবার গ্রহণের পর থেকে তিনি এবং মহিলা মেম্বার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এবং ইতিমধ্যে তিনি একাধিকবার বমি করেছেন। 

সংরক্ষিত ইউপি সদস্য পারুল আক্তার বলেন, আমরা খাবার খাচ্ছিলাম এসময় আমাদের সাথে থাকা গাড়ি চালক আব্দুল আলীর খাবারে একটি বিষাক্ত চেলা পাওয়া যায়। বিষয়টি রেস্টেুরেন্টর দ্বায়িত্বে থাকা ম্যানেজারকে জানালে তিনি দুঃখ প্রকাশ করেছেন। বাড়িতে আসার পর থেকে এখন আমার খুব বেশি পেঠে ব্যাথা অনুভব হচ্ছে। একটি অভিযাত হোটেলে এরকম নিন্ম মানের খাবার অপ্রতাশিত।  

রাজভোজন রেস্টুরেন্টের দ্বায়িত্বে থাকা পায়েল শিকদার এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কয়েকদিন থেকে বৃষ্টি থাকার কারণে পোকারা বেশ বিরক্ত করছিলো। আজকে একটি দূর্ঘটনা ঘটেছে। আমি এই বিষয়ে দুঃখ প্রকাশ করছি। এবং আমার হোটেলের স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছি। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস জানান, উপজেলার বিভিন্ন হোটেলে নিন্মমানের খাবারের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহন করছি। খাবারের মান দেখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক