জৈন্তাপুরে গত বুধবার রাতে প্রলয়ঙ্কারী পাহাড়ি ঢল ও সৃষ্ট বন্যায় গৃহহারানো মটর মেকানিক হারুণ মিয়ায় পাশে আর্থিক ও পূনর্বাসন সহায়তার হাত বাড়ালেন উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলি সহ তিনটি সামাজিক ও ব্যবসায়ী সংগঠন।
শুক্রবার (৩১শে মে) বিকেল ৪:০০ ঘটিকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হারুণ মিয়ার হাতে নগত অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় এম লিয়াকত আলির ব্যাক্তিগত তহবিল থেকে ১০ হাজার, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির পক্ষ থেকে ১০ হাজার, ৪ নং বাংলা বাজার চাকরিজীবি কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১০ হাজার এবং গ্রিনলাইফ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৫ হাজার মোট ৩৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় এম লিয়াকত আলি বলেন, এই বন্যা অন্যবারের তুলনায় অনেক ভয়াবহ। হারুণ মিয়ার বাড়ী ঘর হারিয়ে সে নিঃস্ব। তিনি দেশ ও প্রবাসে থাকা সকলকে অসহায় হারুণ মিয়ার পাশে সহায়তার হাত বাড়াতে আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সেলিম আহমেদ চৌধুরী, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, চাকুরিজীবি কল্যান পরিষদের সভাপতি মাষ্টার মুজিবুর রহমান, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ব্যবসায়ী আমির আলি, কাজি জয়নাল আবেদীন, চাকুরীজীবি সেলিম পারভেজ, ব্যবসায়ী নজরুল ইসলাম সহ অন্যান্যরা।
এম সি




