শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের পূর্ব চৌকিদেখী ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্র সোলায়মান খলিল জিহান রাফির মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেল ৫টায় কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং- ১২০৬৮ এর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাদাম বাগিচা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আলমাছ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লিমন, রুহান নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক তানজিম উদ্দিন, নাইফ আহমদ, আরিফ আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাতুল শাহ, সৈয়দ মুগনি ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. ফাইয়াজ আহমদ অর্থ সম্পাদক সাইফুর রহমান সায়মন, ৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তামজিদ, পশ্চিম চৌকিদেখী ইউনিট কমিটির সভাপতি রনি আহমদ, সহ সভাপতি মো.রবিউল শেখ, পৃর্ব চৌকিদেখী ইউনিট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরাট দাশ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিলাদ হাওলাদার প্রমুখ।
এলএইচ




