ছবি : নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর বোঝাই নৌকা ডুবে নিখোঁজ হওয়া পাথর শ্রমিক জুবেল মিয়ার (২০) মরদেহ ভেসে উঠেছে।
শুক্রবার ( ৩১ মে ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভোলাগঞ্জ বাংকারের নদীর পূর্বদিকে মরদেহটি ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত জুবেল মিয়ার (২০), কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র।
এর আগে গত (২৭ মে ) রাত ১২টায় সাদাপাথর থেকে নৌকা দিয়ে পাথর আনতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় জুবেল। পরদিন সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান খান। তিনি জানান, নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ১০ নাম্বার নৌকা ঘাটে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম সি




