সিলেট নগরীতেও বন্যার হানা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

বন্যার বিস্তৃতি ৮ উপজেলায়

সিলেট নগরীতেও বন্যার হানা

মিসবাহ উদ্দীন আহমদ

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১২:২৬:২০ অপরাহ্ন

সিলেট নগরীতেও বন্যার হানা

ছবি : নিজস্ব


সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় মানুষ এখনও বয়ে বেড়াচ্ছেন ২০২২ সালের ভয়াল বন্যার ক্ষত। সেই ক্ষত শুকাতে না শুকাতে এবার নতুন করে সিলেট জেলাজুড়ে হানা দিয়েছে বন্যা। আবারও একই কারণ অতিবৃষ্টি আর উজানের আকস্মিক পাহাড়ি ঢল। গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ অধিকাংশ এলাকাই বন্যায় আক্রান্ত হয়েছে। এছাড়া আরও কয়েকটি উপজেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে।

শুক্রবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ওঠেছে বানের জল। তবে বন্যা নিয়ে ২০২২ সালের মতো শঙ্কার কিছু নেই বলে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে। এমনকি জেলার ৪টি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলেও জানানো হয়েছে। সিলেট নগরীতে বাড়ছে পানি, বাড়ছে ভোগান্তি

একই সাথে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে ৮টি উপজেলার প্রতিটি ইউনিয়নেই তৈরি আছে মেডিকেল টিম। পাশাপাশি বন্যা কবলিত ৮টি উপজেলা ও বন্যামুক্ত ৫টি উপজেলাসহ সবকটিতেই জেলা প্রশাসন থেকে প্রস্তুত রাখা হয়েছে মোট ৫৪৭টি আশ্রয়কেন্দ্র। এদিকে, সিলেট সিটি কর্পোরেশনও নগর এলাকাতে সৃষ্ট বন্যা মোকাবেলাও প্রস্তুতি সম্পন্ন করেছে। খোলা হয়েছে কন্ট্রোলরুম।

 No description available.

জেলা প্রশাসন সূত্র দৈনিক জৈন্তাবার্তাকে জানিয়েছে, পুরো গোয়াইনঘাট উপজেলা প্লাবিত হয়েছে। ১৩টি ইউনিয়নের মধ্যে মোট জনসংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৯৬৯ জনের মধ্যে ২ লাখ ৪৫ হাজার ৭৫০ জন বন্যায় আক্রান্ত হয়েছেন।

গোয়াইনঘাটে হু হু করে বাড়ছে বন্যার পানি

গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়নে মোট ৫৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে। তবে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১ হাজার ২৪২ জন। কানাইঘাট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতেই হানা দিয়েছে বন্যা। মোট জনসংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫৭৪ জনের মধ্যে ৮০ হাজার ৬০০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ উপজেলার জন্য জেলা প্রশাসন থেকে ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১ হাজার ৪৭৬ জন নারী-পুরুষ ও শিশু। 

সিলেটে আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েন ৩ উপজেলার কয়েক লাখ মানুষ

জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে মোট জনসংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৩০৯ জন। এরমধ্যে ৮টি ইউনিয়নই বন্যায় কবলিত হয়েছে। এ উপজেলায় মোট ১ লাখ ৪৮ হাজার ৫০০ জন লোক বন্যায় আক্রান্ত হয়েছেন। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের উদ্যোগে এ উপজেলায় ৫৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছেন মাত্র ১৯৮ জন।

সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নে মোট জনসংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৯১২ জন। এরমধ্যে ৬টি ইউনিয়নের মোট ১ হাজার ৬২০ জন নারী-পুরুষ বন্যা আক্রান্ত হয়েছেন। তবে জেলা সদরে বন্যার শঙ্কা থাকায় ২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা আছে। যদিও আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত কেউ আশ্রয় নেননি।

বিয়ানীবাজারে এক ঘন্টা তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম

বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন মিলিয়ে মোট জনসংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫৯৭ জন। এরমধ্যে ৫টি ইউনিয়নে ৫ হাজার ৫০০ জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। শুক্রবার পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ৬০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

জৈন্তাপুরে আকস্মিক পাহাড়ি ঢলে বসতভিটা হারিয়ে নিঃস্ব হারুণ মিয়া

জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে মোট জনসংখ্যা ২ লাখ ১২৮ জন। ৩টি ইউনিয়নে প্রায় ৬৫ হাজার বন্যায় আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় মোট ৪৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আশ্রয় কেন্দ্রে উঠেছেন মাত্র ৬৭৫ জন।

কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন মিলিয়ে মোট জনসংখ্যা ১ হাজার ৯২ হাজার ৩৪৪ জন। এদের মধ্যে ৩টি ইউনিয়নের ৯৩ হাজার নারী-পুরুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর জন্য মোট ৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রে মাত্র ৭৩ জন মানুষ উঠেছেন।

গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট জনসংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৩৫৮ জন। এই উপজেলায় এখন অবধি ১টি ইউনিয়নের সাড়ে ৩ হাজার মানুষ বন্যায় কবলিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়ন এখনও বন্যায় কবলিত হয়নি। বন্যার শঙ্কা থাকায় ইতোমধ্যে ৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে সর্বশেষ ১৫ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে মোট জনসংখ্যা ২ লাখ ১৬ হাজার ৪০৬ জন। তবে উপজেলায় এখনও বন্যা হানা দেয়নি। শঙ্কা থাকায় আগেভাগেই উপজেলা প্রশাসন থেকে ২৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা আছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে মোট জনসংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৮৬ জন। এ উপজেলা বন্যা আক্রান্ত না হলেও আগাম সতর্কতা হিসেবে ২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। দক্ষিণ সুরমা উপজেলার ৮টি ইউনিয়ন মিলিয়ে মোট জনসংখ্যা ২ লাখ ৬২ হাজার ৭৮৩ জন। এ উপজেলায় এখনও বন্যা হানা দেয়নি। তবে শঙ্কা থাকায় জেলা প্রশাসন ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। 

বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন মিলিয়ে মোট জনসংখ্যা ১ লাখ ২৩ হাজার ৩৫২ জন। বন্যার আগাম প্রস্তুতি হিসেবে ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।

বিশ্বনাথ উপজেলার মোট ৮টি ইউনিয়নে ১ হাজার ৪১ হাজার ৪৬৭ জনের বসবাস। এই উপজেলাতে এখনও বন্যার হানা না থাকলেও জেলা প্রশাসন থেকে ৫৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, সিলেট জেলার মোট ১০৭টি ইউনিয়ন মিলিয়ে মোট জনসংখ্যা ৩২ লাখ ২৮ হাজার ৪৮৫ জন। এরমধ্যে শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্যে মোট ৪৮টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় আক্রান্ত মোট জনসংখ্যা হচ্ছে ৬ লাখ ৪৩ হাজার ৪৭০ জন। জেলাজুড়ে জেলা প্রশাসন কর্তৃক মোট আশ্রয়কেন্দ্র হচ্ছে ৫৪৭টি। এসব আশ্রয়কেন্দ্রে সর্বশেষ হিসেবে আশ্রয়গ্রহণকারীর মানুষের সংখ্যা হচ্ছে ৩ হাজার ৭৩৯ জন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত তথ্য বিবরণীতে জানানো হয়েছে, চলমান বন্যা পরিস্থিতিতে জেলা প্রশাসনের গৃহীত কার্যক্রম হিসেবে পানিবন্দি পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও সরকারি-বেসরকারি উদ্যোগে শুকনো খাবার ও রান্নাকরা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম চলমান আছে।

May be an image of 11 people and boat

বিবরণীতে উল্লেখ করা হয়েছে- বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সার্বিক পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। জকিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাগুলো বন্যায় ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। সবক’টি উপজেলাতেই পর্যাপ্তসংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রয়োজন অনুসারে এ সংখ্যা আরও হ্রাস-বৃদ্ধি করা হতে পারে। বন্যাকবলিত লোকজনের জন্য জেলা প্রশাসন থেকে ২০০ বস্তা করে মোট ১ হাজার বস্তা শুকনো খাবার, ১৫ মেট্রিক টন করে ৭৫ মেট্রিক টন চাল, ৫০ হাজার টাকা করে আড়াই লক্ষ টাকা উপবরাদ্দ দেওয়া হয়েছে।


No description available.

অন্যদিকে, শুক্রবার সকাল থেকে বিভিন্ন উপজেলাতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেট সদর ও আশেপাশের উপজেলাগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নগরীরও নদী তীরবর্তি বিভিন্ন উপজেলাতে পানি বাড়তে দেখা গেছে।

পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্তৃপক্ষ বৃহস্পতিবার জরুরিসভা করেছে। শুক্রবার ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান ও কাউন্সিলরগণ নগরীর বন্যা কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেছেন। সিসিকের বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

ইতিমধ্যে প্রাথমিকভাবে ৩টন চিড়া, ৩টন মুড়ি, গুড়, খাবার পানি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট এবং ওরস্যালাইন ক্রয় করা হয়েছে। নগরীর ১৫নং ওয়ার্ডের কিশোরী মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও পাশ্ববর্তী একটি ৫ তলা খালি বিল্ডিংয়ে একই ওয়ার্ডের মতিন মিয়ার কলোনীর ৪০টি পরিবার আশ্রয় নিয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। কাউন্সিলরদের তথ্যমতে নগরীতে বন্যায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে ৪ হাজার পরিবার। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার রাতের মধ্যে খাবারকাউন্সিলরদের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

নগরভবনের প্রস্তুতি হিসেবে জানানো হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও পানি এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী প্রেরণ, ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার কাজের জন্য নৌকার ব্যবস্থা, নি¤œাঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র, উপকেন্দ্রগুলো বন্যার পানিতে যাতে নিমজ্জিত যাতে না হয় সেজন্য বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনা করে সহযোগিতা প্রদান, নগরবাসীর জরুরি সেবার জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম চালুসহ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে রান্না করা খাবার পরিবেশনের ব্যবস্থা করা হচ্ছে।

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জৈন্তাবার্তাকে জানান, মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ইংল্যান্ডে আছেন। ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরানের সাথে আলোচনা করে তিনি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, নির্ঘুম রাত পার

এছাড়াও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকটি উপজেলায় বন্যার পানি কিছুটা কমেছে। বিকাল ৩টা পর্যন্ত সিলেটের নদীগুলির ৩টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বক্ষণিক দুর্গত এলাকাগুলোর খোঁজখবর নিচ্ছে পাউবো। ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টির পরিমাণ কমে গেলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক