গোয়াইনঘাটে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১০:০০:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য দুই হাজার প্যাকেট শুকনা খাদ্য এবং বিশ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। 

উপজেলায় ১৩ টি ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্ধী দুর্গম হাওর এলাকার জনগণণের মাঝে উপজেলা প্রশাসনের  তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  মানবিক সহায়তা হিসেবে দুই হাজার প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 প্রতিটি প্যাকেটে ছিলো ২ কেজি চিড়া, আধা কেজি গুড়। এছাড়া প্রতিটি প্যাকেটে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ হতে ১০ টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়েছে।  পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা দুর্গত জনগণের জন্য একটা অত্যাবশকীয় উপাদান।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ব্যবহার বিধি অনুযায়ী, একটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০ লিটার পরিমাণ পানির সাথে মিশিয়ে খেতে হয়।

উপজেলার ১৩ টি ইউনিয়নে নিয়োজিত উপজেলার ট্যাগ অফিসার বৃন্দের সমন্বয়ে ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান,  ইউপি সদস্য ও গ্রাম-পুলিশদের মাধ্যমে দুই হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর সার্বিক সমন্বয়ে পরিচালিত এ ত্রাণ কার্যক্রম টিমে সম্পৃক্ত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি,  উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আবদুল হক, জেলা পরিষদ সদস্য সুভাষ দাস, উপজেলা ভলান্টিয়ার টিমের সমন্বয়ক রাসেল প্রমুখ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক