ভূমি উঁচুকরণের উদ্যোগ নেই প্রতিবছর পানিতে ডুবে সিলেট ফায়ার সার্ভিস স্টেশন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ভূমি উঁচুকরণের উদ্যোগ নেই প্রতিবছর পানিতে ডুবে সিলেট ফায়ার সার্ভিস স্টেশন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন

ভূমি উঁচুকরণের উদ্যোগ নেই প্রতিবছর পানিতে ডুবে সিলেট ফায়ার সার্ভিস স্টেশন

ছবি: সংগৃহীত


প্রতিবছর পানি উঠে সিলেট নগরীর তালতলা এলাকার সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে। সুরমা এবারও এর ব্যতিক্রম হয়নি। সুরমা নদী উপচে পানি ঢুকে পড়েছে ফায়ার সার্ভিস স্টেশনে।

বৃহস্পতিবার রাত থেকে ডুবতে শুরু করে ফায়ার সার্ভিসের তালতলা প্রধান স্টেশনটি। এছাড়াও নগরে সুরমা তীরবর্তী বিভিন্ন আবাসিক এলাকায়ও পানি উঠতে শুরু করেছে। প্রতি বছর সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে পানি উঠলেও ভূমি উঁচুকরণের কোনো উদ্যোগ নেওয়া হয় না।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার রাত থেকে পানি উঠতে শুরু করে ফায়ার সার্ভিসের সিলেটের প্রধান স্টেশনে। ইতোমধ্যে পানি ফায়ার সার্ভিসের ব্যারাকেও উঠে গেছে। তাই এ স্টেশন থেকে মেশিনারিজ ২৭ নম্বর ওয়ার্ডের আলমপুর স্টেশনে নিয়ে রাখা হয়েছে। 

পানি আরও বাড়লে গাড়িসহ সবকিছু অন্যত্র নিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন। সেই সঙ্গে কর্মীদের আপাতত সিলেট জেলা স্টেডিয়ামে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

সিলেট সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফায়ার সার্ভিসের মূল স্টেশন। ওই ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু বলেন, ফায়ার সার্ভিসের তালতলা স্টেশনটির পেছন দিয়ে বয়ে যাওয়া বৈঠাখাল ছড়াটি সরাসরি সুরমা নদীর সঙ্গে যুক্ত রয়েছে। সুরমা নদীর পানি বাড়ায় ফায়ার স্টেশনে পানি ওঠে। সুরমার পানি কমলে পানি নেমে যাবে, আর পানি বাড়লে ফায়ার সার্ভিস ব্যারাকসহ তালতলা এলাকা ডুবে যায়। এ অবস্থায় ফায়ার সার্ভিস স্টেশনের যন্ত্রপাতি ও আবাসন স্থানান্তর ছাড়া বিকল্প উপায় নেই। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক