ঝরনা তরুণ সংঘের উদ্যোগে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পের উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ঝরনা তরুণ সংঘের উদ্যোগে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৩:৩১:০৯ পূর্বাহ্ন

ঝরনা তরুণ সংঘের উদ্যোগে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পের উদ্বোধন


ঝরনা তরুণ সংঘের উদ্যোগে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১লা জুন) সকাল ১০টায় সিলেট নগরীর ঝরনারপাড় এলাকায় ঝরনা তরুণ সংঘের কার্যালয়ে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান।

এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, সিলেট সিটি কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী লায়ন সাজুওয়ান আহমদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলকাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ঝরনা তরুণ সংঘের সভাপতি সৈয়দ ইমন আহমদ, সহ সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক এ এস এম আলী আশরাফ মামুন, কোষাধ্যক্ষ দেবজ্যোতি চক্রবর্তী, জুয়েল আহমদ, প্রিতম চক্রবর্তী, মো. নিজামুল হক শিমুল, খালেদ আহমদ, মুন্না আহমদ, শাহান আহমদ, রাসেল আহমদ প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে মখলিছুর রহমান কামরান বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন এ ক্যাপসুল অনেক রোগ প্রতিরোধ করে। ভিটামিন এ ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভিটামিন ‘এ’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চোখের জন্য খুবই প্রয়োজনীয়। বাহ্যিক আবরণের কোষ, ত্বক, দাঁত ও অস্থির গঠনের জন্য ভিটামিন ‘এ’ জরুরী।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক