সোপান সিলেটের নৃত্য বিভাগ চালু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সোপান সিলেটের নৃত্য বিভাগ চালু

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৪:১৭:২৪ পূর্বাহ্ন

সোপান সিলেটের নৃত্য বিভাগ চালু


দীর্ঘ বিরতির পর সোপান শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিরাবাজার সিলেট’র নৃত্য বিভাগ পুণরায় শুর হয়েছে। করোনা ও স্থানের অভাবে সোপানের নৃত্য বিভাগ বন্ধ ছিল। সংস্কৃতির অবিচ্ছেদ অঙ্গ নৃত্য। নৃত্য ছাড়া সাংস্কৃতিক পরিমন্ডল পরিপূর্ণ হয় না। এসব দিক বিবেচনায় এবং অভিভাবকদের উৎসাহে সোপান আবারও নৃত্য বিভাগ শুরু করেছে। 

গতকাল বিকেল ৩টায় নৃত্য বিভাগের প্রথম ক্লাস ও উদ্বোধনী অনুষ্ঠান সোপান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোপানের সিনিয়র সহ-সভাপতি শ্রীপদ ভট্টাচার্য ক্লাশের শুভ-উদ্বোধন ঘোষনা করেন। সোপানের নির্বাহী সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপির সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্যামল চন্দ্র দে, তপন চৌধুরী, আহমেদুর রশীদ রিপন, হিল্লোল পুরকায়স্থ টিপু প্রমুখ। অভিবাবক ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতি শুক্রবার বিকেল ৩টায় ক্লাস শুরু হবে। ভর্তি ইচ্ছুক আগ্রহী ছাত্র-ছাত্রীদের অফিস চলাকালীন সময়ে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক