জকিগঞ্জে পানিবন্দি মানুষের পাশে লতিফি হ্যান্ডস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

জকিগঞ্জে পানিবন্দি মানুষের পাশে লতিফি হ্যান্ডস

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৪:৪৯:৪৭ পূর্বাহ্ন

জকিগঞ্জে পানিবন্দি মানুষের পাশে লতিফি হ্যান্ডস


আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী'র সরাসরি তত্বাবধানে পরিচালিত আর্তমানবতার কল্যাণে কাজ করা সংস্থা 'লতিফি হ্যান্ডস' এর ব্যবস্থাপনায় শনিবার (১ জুন) সকালে থেকে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের বড় বন্দ গ্রামে ও জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়াসহ আশ-পাশের বিভিন্ন গ্রামের অসহায় পানিবন্দী মানুষের মধ্যে ২ শত পারিবারের মধ্যে শুকনো খাবার প্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। 

ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চিড়া, প্যাকেটজাত পানি, মুড়ি, মোমবাতি, গ্যাসলাইট, খাবার সেলাইন, বিস্কুট, চিনি, গুড় ইত্যাদি। 

গত ৩০ মে রাত  থেকে হঠাৎ জকিগঞ্জ কানাইঘাট এলাকায় বেড়িবাঁধ ভেঙে ও কিছু যায়গায় বেড়িবাঁধ এর উপর দিয়ে পানি লোকালয়ে চলে আসে এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। 

লতিফি হ্যান্ডস এর স্বেচ্ছাসেবী টিম আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর নির্দেশে তাৎক্ষনিক জকিগঞ্জ কানাইঘাট এলাকার  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিয়ে সাথে সাথে মানুষের মধ্যে শুকনো খাবার ও বিভিন্ন ধরনের সহযোগিতার হাত প্রসারিত করেন।

লতিফি হ্যান্ডস এর স্পেশাল প্রোগ্রাম ম্যানেজার লোকমান আহমদ চৌধুরী সাদী জানান আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর নির্দেশে আমরা কাজ শুরু করেছি। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। আমরা গতকাল কানাইঘাট উপজেলার বিভিন্ন যায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

বন্যার শুরুতে ত্রাণ সামগ্রী পেয়ে বন্যাকবলিত মানুষ দাতাগণ সহ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী'র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক