মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৪:৫৪:০২ পূর্বাহ্ন

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের দোয়া মাহফিল


সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুন) বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগ জুড়ে বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এ বন্যায় দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বন্যা কবলিত অসহায় মানুষের জন্য দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক