যে কোন দুর্যোগে পাশে আছে শেখ হাসিনা সরকার: ইমরান আহমদ এমপি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

যে কোন দুর্যোগে পাশে আছে শেখ হাসিনা সরকার: ইমরান আহমদ এমপি

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৮:২৬:১৯ পূর্বাহ্ন

যে কোন দুর্যোগে পাশে আছে শেখ হাসিনা সরকার: ইমরান আহমদ এমপি


যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার। যেকোন দূর্যোগ মোকাবিলায় মানুষের পূর্ণবাসন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষায় , বাসস্হান পুননির্মাণ  সহ বিভিন্ন ভাবে সহায়তা করে পাশে আছে সরকার।

কথাগুলো বলেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি। 

শনিবার ( ১ জুন)  বিকেলে জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামনীগ্রাম মাদ্রাসায় বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন।  এ সময় লামনীগ্রাম এলাকায় প্রায় ২৫০ জন বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

পরে সন্ধ্যায় ৪ নং বাংলা বাজার এলাকায় ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন তিনি। এ সময় বৃহস্পতিবারের বন্যায় গৃহহারা হারুণ মিয়ার ঘর নির্মাণ ও পূনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে চলতি বন্যায় উপজেলার ১৪টি গৃহহীন পরিবারকে নগত ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি  সহ অন্যান্যরা।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক