আনহার মিয়া বালাগঞ্জের মানুষের জন্য সর্বদা কাজ করেছেন: এমপি হাবিব
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

আনহার মিয়া বালাগঞ্জের মানুষের জন্য সর্বদা কাজ করেছেন: এমপি হাবিব

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১০:৩২:৫৮ পূর্বাহ্ন

 আনহার মিয়া বালাগঞ্জের মানুষের জন্য সর্বদা কাজ করেছেন: এমপি হাবিব

ছবি : নিজস্ব


সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বালাগঞ্জের মানুষের জন্য সর্বদা কাজ করেছেন আনহার মিয়া। মানুষের জন্য কাজ করেছেন বলেই বালাগঞ্জের মানুষ তার উপর আস্থা রেখেছে। তিনি বোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমাকে সবসময়ই বিভিন্ন উন্নয়নকাজের ব্যাপারে বলতেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আর এখন আপনারা আপনাদের ভোটের মাধ্যমে উনাকে দায়িত্ব দিয়েছেন। আমার বিশ্বাস আপনাদের একজন সেবক হয়ে উনি আপনাদের মাঝে থাকবেন।

শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলার লক্ষীপুর বাজারে বোয়ালজুর ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনহার মিয়াকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনহার মিয়া বলেন, বালাগঞ্জবাসীর প্রতি আমার অনেক দায়। আমি চিরকৃতজ্ঞ। এ ঋণ শোধ হওয়ার নয়। আমি আমৃত্যু বালাগঞ্জের মানুষের জন্য কাজ করে যেতে চাই।

বোয়ালজুর ইউনিয়ন নাগরিক কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আজম আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক রুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক