বন্যা পরিস্থিতি নিয়ে জৈন্তাপুরের জনপ্রতিনিধিদের সাথে ইউএনওর মতবিনিময়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

বন্যা পরিস্থিতি নিয়ে জৈন্তাপুরের জনপ্রতিনিধিদের সাথে ইউএনওর মতবিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০১:৩৮:৪৪ পূর্বাহ্ন

বন্যা পরিস্থিতি নিয়ে জৈন্তাপুরের জনপ্রতিনিধিদের সাথে ইউএনওর মতবিনিময়

ছবি: নিজস্ব


সম্প্রতি প্রলয়ঙ্কারী পাহাড়ি ঢলে জৈন্তাপুরে সৃষ্ট বন্যায় ক্ষতির পরিমান নিরুপন, অবকাঠামো গত ক্ষয়ক্ষতি নিরুপন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, গবাদিপশু সহ বিবিধ বিষয়ে পূর্নবাসন নিয়ে জৈন্তাপুর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(২রা জুন) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে তার নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কি পরিমান রাস্তাঘাটের ক্ষতি, বাড়িঘরের পুনঃসংস্কার ও গবাদিপশুর ক্ষতির পরিমান নিয়ে আলোচনা করা  হয়।

সভায় জানানো হয় সরকার থেকে বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপনে ও রাস্তাঘাট সংস্কারে উদ্যোগ নেয়া হচ্ছে। তাই সঠিকভাবে ক্ষতির পরিমান লিখিত আকারে নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী, সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ,  প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী সহ অন্যান্যরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক