স্বাস্থ্য সেবা নিয়ে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর আলোচনা সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

স্বাস্থ্য সেবা নিয়ে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৫:৩৫:০৫ পূর্বাহ্ন

স্বাস্থ্য সেবা নিয়ে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর আলোচনা সভা


স্বাস্থ্য সেবা নিয়ে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২রা জুন) নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কার্যালয়ে

সাইটকেয়ার ও গুড এসিই হসপিটালের সহযোগিতায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে এই স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়।

স্বাস্থ্য সেবা অনুষ্ঠানে বিভিন্ন স্থরের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষ অসুস্থ হয়ে উন্নত সেবা নিতে দিক-বেদিক ছুটতে থাকেন। এসময় সাধারণ মানুষ ও সমস্যাগুলো সমাধানে রাস্তা খুঁজতে গিয়ে পড়েন দালালদের খপ্পরে এই বিষয় অনুধাবন করা পর তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) ২০১৫ সাল থেকে শুরু করে গ্রাসরুটস মেডিকেল সার্ভিস নামে একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠিকে সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করা হয়।

গ্রাসরুটস ট্যুরিজমের মাধ্যমে দেশ ও বিদেশী ডাক্তারদের মাধ্যমে নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। অসুস্থ রোগীরা যাতে ভোগান্তির মধ্যে না পরে সেই চিন্তা মাথায় রেখে গ্রাসরুটস ট্যুরিজম রোগীদের চিকিৎসা সেব নির্ধারণ করা, থাকার ব্যবস্থা করা, বিমান টিকিট, ট্রেন টিকিট, গাড়ী যাতাওয়াতের ব্যবস্থা করা, ভিসার ব্যবস্থা করা এবং স্থানীয়ভাবে গাইড ব্যবস্থা করা। ভারতের বিশেষায়ীত হসপিটালে চিকিৎসা নিতে রোগীদের সহযোগিতা করছে। এছাড়াও ভারতের অন্যান্য হসপিটাল ও রোগীদের পছন্দ মতো চিকিৎসকের ব্যবস্থা করে দিচ্ছে।

যেকোন অসুস্থ রোগীরা অভিজ্ঞ চিকিৎসকের সাথে তাৎক্ষনিক টেলিফোনে কন্সালটেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, ডা. জাহাঙ্গীর, মৌ, সেলিনা আক্তার, মো. জালাল উদ্দিন, মো. মাসুদ আহমদ, নান্টু দেবনাথ, রাতিন্দ্র, আবু তাহের, সুদিপ পাল, আহসান হাবিব, রেজওয়ান আহমদ, হুমায়ুন মুজিব, রাজিয়া সুলতানা, রুহিন খান, ইমরুজ শিমু প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক