গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে ইমরান আহমদ এমপির ত্রাণ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে ইমরান আহমদ এমপির ত্রাণ বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৬:৪৭:৩২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে ইমরান আহমদ এমপির ত্রাণ বিতরণ


গোয়াইনঘাটে ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ১৫০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি। 

রোববার (২ জুন) দুপুরে গোয়াইনঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। 

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর ( সড়ক ও জনপথ,  এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ অন্যান্য) গুলোর সাথে সমন্বয় করে সড়ক, গ্রামীণ রাস্তা ঘাট, কালভার্ট ও ব্রীজ সংস্কারের ব্যবস্থা নিতে বলেন। 

পরিদর্শন শেষে  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং তাঁহার নিজ উদ্যোগ থেকে মানবিক সহায়তা হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ১৫০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল ও আলু। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, জেলা পরিষদের সদস্য সুভাস দাস,  গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম, ১৩ টি  ইউনিয়নের চেয়ারম্যানগণ,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি সহ অন্যান্য  কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

জৈন্তাবার্তা/বাদশা/এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক