প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, কয়েকদিনের অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার্থদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মধ্যপ্রাচ্যে সফর শেষে সরাসরি এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের রাজনীতি করে। যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই দেশের জনগণের পাশে থাকে।
শনিবার বন্যাদূর্গত জৈন্তাপুর ও কানাইঘাটের বিভিন্ন স্থানে ত্রাণবিতরণকালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২২ সালে স্মরণকালের ভয়াবহ বন্যার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের মানুষের পাশে ছুটে এসেছিলেন। নিজের চোখে মানুষের দুঃখ-দুর্দশা দেখে বরাদ্দ দিয়েছেন প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। এবারও তার ব্যতিক্রম হবে না। সরকার পর্যাপ্ত ত্রাণ সহায়তা করছে, আমি সরাসরি প্রধানমন্ত্রী ও ত্রান মন্ত্রীর সাথে কথা বলে সিলেটের বানভাসি মানুষের জন্য আরও সহায়তা আনার ব্যবস্থা করবো।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান লিয়াকত আলী, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মানিক চৌধুরী, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ছফু আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কয়সর আহমদ, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ আল জুবের, এরশাদুল আলম, উপজেলা কৃষকলীগের সদস্য জয়নাল আবেদিন প্রমুখ।
এলএইচ




