বিদিত লাল দাস সংগীত নিকেতনের সভাপতি হলেন রুহুল আনাম চৌধুরী মিন্টু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বিদিত লাল দাস সংগীত নিকেতনের সভাপতি হলেন রুহুল আনাম চৌধুরী মিন্টু

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৮:০৭:৫০ পূর্বাহ্ন

বিদিত লাল দাস সংগীত নিকেতনের  সভাপতি হলেন রুহুল আনাম চৌধুরী মিন্টু


সিলেট শেখঘাটস্থ বিদিত লাল দাস সংগীত নিকেতনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বার কাউন্সিল হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিলেট ওয়াসা বোর্ডের সদস্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু।

সম্প্রতি রবিবার (২ জুন) বিদিত লাল দাস সংগীত নিকেতনের কার্যকরী কমিটির সভায় সকলের সম্মতিক্রমে এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু-কে সভাপতি ও বিশ্বদীপ লাল দাস-কে সাধারণ সম্পাদক করে এ কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি বিপ্রদাস ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক দিপ্তী পাল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান টিটু, ফয়সাল আহমেদ, কোষাধ্যক্ষ অঞ্জনা রানী দাস, গনমাধ্যম বিষয়ক সম্পাদক সন্দীপন শুভ, প্রচার সম্পাদক দিলীপ মোহন ময়না।

উল্লেখ্য, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু সংগীত প্রেমী ও সংস্কৃতি প্রেমী। চলতি বছরে লোকসংগীতে অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মরনোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন শিল্পী বিদিত লাল দাস।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক