সিলেট আলিয়া মাদ্রাসায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সিলেট আলিয়া মাদ্রাসায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৮:২২:৫৬ পূর্বাহ্ন

সিলেট আলিয়া মাদ্রাসায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকতা পেশায় সাফল্য এবং আলোকিত মানুষের দ্বারা দেশ গড়ার জন্য সবচেয়ে বেশি দরকার কমিটমেন্ট। এজন্য শিক্ষকদেরও কমিটমেন্ট থাকতে হবে। মনে রাখতে হবে অভিভাবকরা তার সন্তানকে অনেক আশা নিয়ে মাদ্রাসায় পাঠান। শিক্ষকদের পরিচর্যায় তারা যাতে উচ্চ শিখরে পৌঁছতে পারে সে প্রচেষ্টা চালাতে হবে। আর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্ন্য়নে সরকার ব্যাপক গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাসহ দেশের সার্বিক উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে কোনো দিক দিয়ে পিছিয়ে না থাকে, সে লক্ষ্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। 

শনিবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিা মো. হুছামুদ্দিন চৌধুরী এমপি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান। 

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ মুর্ত্তাযার কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদ ইকবাল। 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সমস্যাসমুহ চিহ্নিত করার জন্যে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। 


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক