মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর সাথে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাক্ষাৎ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর সাথে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৮:২৬:২৫ পূর্বাহ্ন

মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর সাথে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাক্ষাৎ


সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর জৈন্তিয়ার জনগণের প্রাণের সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ। শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসায় তারা সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে দরবস্ত-কানাইঘাট-শাহবাগ আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সুদৃঢ় হস্তক্ষেপ গ্রহণে দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি ওই সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আশ^াস প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সিনিয়র সহ সভাপতি এডভোকেট হাসান আহমদ, বিশিষ্ট সাংবাদিক সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সদস্য নাজমুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি


পাগল হাসানের জন্মদিন

উপলক্ষে শাহজালাল

মাজারে মিলাদ মাহফিল

জনপ্রিয় গীতিকার সুরকার, কণ্ঠশিল্পী, কণ্ঠশিল্পী প্রয়াত মতিউর রহমান হাসান (পাগল হাসান)’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর শাহজালাল দরগা মাজার শরীফে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিতি ছিলেন সিনিয়র মিউজিয়াম ওয়াদুদ হোসেন, পাগল এক্সপ্রেস ব্যান্ডের সিনিয়র সদস্য শাওন কর, সিলেট মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমেদ, পাগল এক্সপ্রেস ব্যান্ড এর কিবোর্ডীস্ট ও পাগল হাসানের ঘনিষ্ঠ বন্ধু আজিজ মোহাম্মদ, সিলেট মহানগর ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরান আহমেদ, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী শাকিল, সাঈদ মেহেদী সাদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিংকু সরকার, মোহাম্মদ ফয়ছল, ফজল আহমেদ, ইমন দাস, ধ্রুব কর, সুদীপ্ত দেব, দীপ্ত দেব, পিয়াল দত্ত, আবুল কালাম আজাদ ইমন, মোবারক দেওয়ানী, শাহীন আহমেদ, রুবেল আহমেদ, উজ্জ্বল আহমেদ, রফিক আহমেদ, সুজন পাল, তানভীর তালুকদার, শামিম আহমদ প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক