সিলেট কল্যাণ সংস্থা’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১৫তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হযেছে। সভায় বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিল করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, ৪২টি ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ ও নগর ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দ সিলেট নগরীতে জলাবদ্ধতার জন্য উদ্ধেগ প্রকাশ করেন এবং নগরীর জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক সুদুরপ্রসারী কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে আজ (সোমবার) সাড়ে ১১টায় স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলুর পরিচালনায় সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক মো. ফুজায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক মো. রমজান আহমদ শাকিল।
এলএইচ




