ছবি : নিজস্ব
মানুষ মানুষের জন্য,মানুষের পাশে দাঁড়াতে সাংগঠনিক শক্তি অপরিসীম।যেকোনো দুর্যোগ দুর্দিনে দুর্গত অসহায় মানুষের পাশে দাড়াতে সংগঠনের বিকল্প নেই। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে গোয়াইনঘাটে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় ডুবে গেছে সড়ক, অলি-গলি, দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট।
এমন মানবেতর পরিস্থিতিতে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও বন্যা দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে। বানভাসি মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার মধ্যে প্রত্যেকের জন্য ছিল চাউল, তৈল, পিয়াজ,লবন ও আলু।
রোববার ২ জুন দুপুরে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মহরম ও অন্যান্য দায়িত্বশীলদের উপস্থিতিতে নওয়াগাঁও গ্রামের কৃতি সন্তান ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত কমর উদ্দিনের মাধ্যমে ২০০ জন বন্যা দুর্গত নারী পুরুষের মাঝে এসব বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকের জেলা সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ রাজন আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন, নওয়াগাঁও গ্রামের হাবিবুর রহমান হাবিব মাস্টার শফিকুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাতা সভাপতি মহরম বলেন,তাদের এ দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সবারই বন্যার্তদের পাশে থাকা উচিত। আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
এম সি




