দিরাইয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দিরাইয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠান

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৯:০২:৩২ পূর্বাহ্ন

দিরাইয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠান

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কার্যকাল সমাপ্তি উপলক্ষে বিদায় এবং ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ জুন) গণমিলনায়তনে দিরাই উপজেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান এ বি এম মনসুর ও ছবি চৌধুরীকে বরণ করে নেওয়া হয়। সেই সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী ও এডভোকেট রিপা সিনহাকে বিদায় প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায় প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদায়ী ও নবাগত চেয়ারম্যানদের ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেয়া হয়। বিদায়ী চেয়ারম্যান নবাগত চেয়ারম্যানের কাছে দায়িত্বভার অর্পণ করেন। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং দিরাই শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান।

এম সি