সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৯:১৮:২১ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে

ছবি:সংগৃহীত


সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে বিনোদন, আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত সিলেট জেলা প্রেসক্লাব-দৈনিক জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর প্রথম দুই দিনের খেলা সম্পন্ন হয়েছে। দুই দিনের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন একাধিক সাংবাদিক ও প্রতিযোগী জুটি।

সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং দৈনিক জৈন্তাবার্তার স্পন্সরশিপে রোববার (৮ নভেম্বর) ও সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দাবা, ক্যারাম দ্বৈত, ছক্কা লুডু, সাফ লুডু, গাফলা, টুয়েন্টি নাইন, কলব্রিজ, ব্রে’সহ বিভিন্ন ইনডোর গেমসের আয়োজন করা হয়েছে।

প্রথম দুই দিনের খেলায় দাবা ইভেন্টে বিজয়ী হয়েছেন শাহিন আহমদ (মাইটিভি), মৃণাল কান্তি দাশ, ইউসুফ আলী, লিয়াকত শাহ ফরীদী, নাজাত আহমদ পুরকায়স্ত, রবি কিরণ সিংহ ও ইমরান আহমদ।

ক্যারাম দ্বৈত ইভেন্টে জয় পেয়েছেন তিনটি জুটি। বিজয়ী জুটিগুলো হলো-টুনু তালুকদার-মিটু দাশ জয়, মুকিত রহমানী-রজত কান্তি চক্রবর্তী এবং লিয়াকত শাহ ফরীদী-আনোয়ার হোসেন।

ছক্কা লুডু ইভেন্টে বিজয়ীরা হলেন-আহমেদ জামিল, এনামুল কবীর, মেহেদী হাসান মিজু, রনজিৎ কুমার সিংহ, মামুন হাসান, এসএম মিজানুর রহমান, কামরুল ইসলাম মাহি, মৃণাল কান্তি দাশ, আলী আকবর চৌধুরী কোহিনুর, এসএম সুজন, একরাম হোসেন, সাঈদ চৌধুরী টিপু, সুলতান সুমন, লিয়াকত শাহ ফরীদী, আতিকুর রহমান নগরী, নবীন সোহেল ও রাশেদুল হোসেন শোয়েব।

সাফ লুডু ইভেন্টে বিজয়ী হয়েছেন রাজিব রাসেল, নিবেন্দু তালুকদার, রনজিৎ কুমার সিংহ, আব্দুল আহাদ, এনামুল কবীর, মুহাজিরুল ইসলাম রাহাত, ইমরান আহমদ, আতিকুর রহমান নগরী, শফিকুর রহমান চৌধুরী, সাকিব আল মামুন, ফয়সল আহমদ বাবলু, সাঈদ চৌধুরী টিপু, সালমান ফরিদ, সোহাগ আহমদ, অমিতা সিনহা, দেবাশীষ দেবু, ইউসুফ আলী, মৃণাল কান্তি দাশ, এসএম সুজন ও রাশেদুল হোসেন শোয়েব।

গাফলা ইভেন্টে জয় পেয়েছেন সোহাগ আহমদ, রায়হান উদ্দিন নয়ন, মো. নাসির উদ্দিন, ইয়াহইয়া মারুফ, মিটু দাশ জয়, আহমেদ জামিল, একরাম হোসেন, আলী আকবর কোহিনুর, আনন্দ সরকার ও হাসান সিকদার সেলিম।

অন্যদিকে, টুয়েন্টি নাইন ইভেন্টে বিজয়ী হয়েছেন সুব্রত দাশ ও রবি কিরণ সিংহের জুটি।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী দিনগুলোতেও প্রতিযোগিতার বাকি ইভেন্টগুলোর খেলা অনুষ্ঠিত হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল